২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৯| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ভৈরবে নিখোঁজের ২২ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩,
  • 313 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে যুবক নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে বধুনগর ইসলামপুর ও লুন্দিয়া গ্রামের মাঝ বিল থেকে নিখোঁজ রকিব মিয়ার লাশ উদ্ধার করেন ডুবুরি দল।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জের একটি ডুবুরি দল আজ দুপুর পৌনে ১টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালায়। ৫ ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়া রকিব মিয়া গতকাল সোমবার বিকেলে তার নিজ বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে নানার বাড়ির বধুনগর ইসলামপুরে আসেন। কিছুক্ষণ থাকার পর সে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ইসলামপুর থেকে লুন্দিয়া ব্রীজের দিকে যেতে পথিমধ্যে থাকা বিলের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সে পানিতে ডুবে যায়।

নিখোঁজ হওয়া যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানান তার স্বজনরা। সে নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
রাতেই নিখোঁজ হওয়া যুবককে স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি।

সকালে ভৈরব ফায়ার স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে তারা কিশোরগঞ্জ ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে আজ মঙ্গলবার ১২টা ৫০ মিনিটে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ ৫ঘন্টার পর যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর গিফারি জানান, পৌনে ১টার সময় আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেন এবং দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ