২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে পলিথিন বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 197 Time View

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ পলিথিনে গোডাউনে অভিযান চালিয়ে ১৫০ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় হাবিব এন্টারপ্রাইজের একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নিষিদ্ধ পলিথিন আমদানি করে কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় একটি গোডাউনে রেখে বাজারজাত করায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর।

এসময় ৬টি বস্তায় ১৫০কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফি।

ওই অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়াঁ ও ভৈরব থানা পুলিশ।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোডাউনে নিষিদ্ধ পলিথিন রাখায় হাবিব এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও ১৫০কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সেই সাথে মালিককে সতর্ক করা হয়েছে ব্যবসা না করার জন্য। পরবর্তীতে যদি পলিথিন পাওয়া যায় তাহলে গোডাউনটি সিলগালা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ