২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:১৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে বিএনপির ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৮, ২০২৩,
  • 254 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগে ১৭৯ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভৈরব শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে ভৈরব থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হাজী মো.শাহিন, সদস্য সচিব ভিপি মজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজুয়ান উল্লাহসহ ৯৯জনের নাম উল্লেখ্যসহ ৭০/৮০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৩১অক্টোবর মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করার সময় বিএনপি নেতাকর্মীরা এসে হামলা করলে বাদী আতিক আহমেদ সৌরভসহ কয়েকজন আহত হন। এ ঘটনার ৭দিন পর ভৈরব থানায় মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ