২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:০০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে বিনামূল্যে সার বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 228 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ২১ শত কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ বুধবার সকাল ১০ টার সময় কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ সার বীজ বিতরণ করা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা,সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম,শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার সালাহ উদ্দিন, সহকারি কৃষি অফিসার আস্রাফ আলী ভুইয়া, উদ্ভিদ সংরক্ষক অফিসার মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মচারি কর্মকর্তাগণ। প্রধান অতিথি উপস্থিত কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।

প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও অব্যাহত রাখতে বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজসহ বিতরণ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে। সারের সুষম ব্যবহার করতে হবে। এতোটুকু জায়গাও পতিত রাখা যাবে না।

কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, জমির রক্ষণাবেক্ষণসহ ভালো ফলনের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এই ক্ষেত্রে সরকারের নিয়ামক শক্তি হলো দেশের কৃষক। তাই কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে, তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ