২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ভৈরবে ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে গ্রাহকের টাকা উধাও

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪,
  • 183 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

ব্র্যাক ব্যাংকের ভৈরব শাখার একটি একাউন্ট থেকে শাহিদা আক্তার রিপা নামের এক নারী গ্রাহকের জমাকৃত ৮ লক্ষ ৯০ হাজার টাকা উধাও হয়ে গেছে।

ভুক্তভোগীর ৫ লাখ টাকা তাহার আরেক একাউন্টে কিভাবে ট্রান্সফার হয়েছে সেটা ভুক্তভোগী ওই গ্রাহক নিজেও জানেন না। আর বাকি ৩ লক্ষ ৯০ হাজার টাকা বিভিন্ন বিকাশ ও রকেটের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে জুবায়ের নামে এক ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের উপর চড়াও হোন।

গ্রাহক শাহিদা আক্তার জানান, ২ জানুয়ারি ৪ লক্ষ টাকা জমা দেয়ার পর আমার একাউন্টে ৯ লক্ষ ৩৩ হাজার ৮শত টাকা থাকার কথা।

আজ ২৪ জানুয়ারি বুধবার ব্যাংকে লেনদেন করতে এসে দেখতে পাই আমার একাউন্ট থেকে প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। পরে ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখি আমার জমানো টাকা প্রায় শেষ।

পরে স্টেটমেন্ট দেখে জানতে পারি আমার আরেকটি পুরনো একাউন্টে ৫ লক্ষ টাকা নতুন করে জমা হয়েছে যা আমি নিজেও জানতামনা। যদিও পুরনো একাউন্টে আমি ২ বছর যাবত কোন প্রকার লেনদেন করি না, তবে ঐ একাউন্টে কিভাবে টাকা জমা হল এটা আমার প্রশ্ন ? বাকি ৩ লক্ষ ৯০ হাজার টাকা বিকাশ ও রকেটের মাধ্যমে সরিয়ে নিয়েছে একটি চক্র। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দাখিল করব।

এ বিষয়ে ভৈরব শাখা ব্রাঞ্চ ম্যানেজার মো. শরীফ আল মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার পর আমরা জেনেছি ও দেখে বুঝতে পেরেছি উনার একাউন্ট হ্যাক হতে পারে। এক একাউন্ট থেকে আরেক একাউন্টে লেনদেন হয়েছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। বাকী টাকা বিকাশ ও রকেটের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। গ্রাহক যেহেতু টাকা উত্তোলন করে নাই। আমরা হেড অফিসে বিষয়টি অবগত করেছি। বিষয়টি তদন্তের পর মূল ঘটনার কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ