২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা, ২৫ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩,
  • 236 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে কন্টিনারবাহী ট্রেনের ধাক্কায় এগারোসিন্ধুর ট্রেনের দুই বগি উল্টে অন্তত ২৫ জন নিহত, আহত হয়েছে শতাধিক।

ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেনে চট্রগ্রামগামী কন্টিনারবাহী ট্রেনের ধাক্কায় দুই বগি উল্টে গিয়ে নারী পুরুষ ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আজ সোমবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

ঘটনার পর ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ ও কিশোরগঞ্জ ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

এ ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-৬, ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ পুলিশ সুপার রাসেল শেখ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও রেলওয়ে ঢাকার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ