২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 152 Time View

কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের গাছতলা ঘাট এলাকায় অবস্থিত জামালুস সুন্নাহ কওমী মাদ্রাসার এগার বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার বাবুর্চি তারা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। গত ১১ জুন দুপুরের খাবারের সময় উল্লেখিত মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বর্তমানে হিফজ বিভাগের ছাত্র।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই দুপুরে ওই ছাত্র তার পায়ুপথে ব্যাথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে পরীক্ষা করার পর বলাৎকারের আলামত পায়।

উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাদ্রাসার বাবুর্চি তারা মিয়াকে অভিযুক্ত করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

ঐ মামলার প্রেক্ষিতে আজ ৪ জুলাই দুপুরে মাদ্রাসা থেকে অভিযুক্ত তারা মিয়াকে গ্রেপ্তার করে ভৈরব থানা পুলিশ।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভৈরব থানায় এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

উক্ত মামলার আসামি তারা মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ