২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১২:১০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ভৈরবে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩,
  • 321 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শনিববার বিকাল ৫ টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ৩ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঈসা খাঁ এক্সপ্রেস (ঢাকা-মেট্রো-ব -১১- ৬৪৮৫) বাসটি আকবরনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে। পরে কালিকাপ্রসাদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার রাজন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়া বাসটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ চালাই। যাত্রীদের মধ্যে কেউ বড় ধরণের আহত হয়নি। তবে দুর্ঘটনার কারন এখনো জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানা সুত্র জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও হেল্পার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ