২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:০৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে রেললাইনের ফিশপ্লেট খোলার সময় দুই ভাই আটক

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩, ২০২৪,
  • 333 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফিশপ্লেট ও নাট খোলার সময় দুই যুবকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাত নয়টার দিকে কিশোরগঞ্জের ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও নাট খোলার সময় হাতেনাতে দুই যুবককে আটক করা হয়। তারা সম্পর্কে সহোদর দুই ভাই।

আটককৃত রিমন মিয়া (২২) ও সাগর মিয়া (২৪) শহরের লক্ষীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে এর আগেও রেলওয়ের মালামাল চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রেল পথের জগন্নাথপুর এলাকার ৩৩নং ব্রীজের নিকট রেল লাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলার সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হাতেনাতে ইমন ও সাগর নামে দুই যুবককে আটক করেন। এসময় তিনটি ফিশপ্লেট ও পাঁচটি নাট জব্দ করে পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেল পথের রেলের সরঞ্জামাদি খোলার সময় তিনটি ফিশপ্লেট ও পাঁচটি নাট জব্দসহ দুই যুবককে আটক করি। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে এ ঘটনার আগেও রেলওয়ের মালামাল চুরির অভিযোগে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ