২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে শ্বাসরোধে নারীকে হত্যার অভিযোগে কথিত স্বামী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 589 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে শ্বাসরোধে রীনা বেগম নামে তিনসন্তানের জননীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যায় জড়িত সন্দেহে কথিত স্বামী দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত রিনা তার দুই সন্তান ও কথিত স্বামী দুলাল মিয়াকে নিয়ে ভৈরব বাজার টিনপট্রিতে ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে স্বামী-স্ত্রী আলাদা হোটেলে হোটেলে কাজ করতেন।

আজ শনিবার ভোরে ঘুম থেকে উঠে হোটেলের কাজে চলে যান রীনা। তার দুই সন্তান মোজাম্মেল ও রিয়াজ বাসার বাহিরে চলে যায়। সকাল ১০ টার দিকে রীনা বাসায় ফেরেন। বেলা ১২ টার দিকে মোজাম্মেল এবং রিয়াজ বাসায় এসে দেখতে পায় তাদের মায়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে।

কথিত স্বামী দুলাল মিয়া জানান, আমি বাসায় ফিরে দেখি রীনার মরদেহ বিছানার উপড় পড়ে আছে এবং ঘরের দরজা ও গেট খোলা। কে বা কারা খালি বাসায় আমার স্ত্রীর গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যার পর বাসার টিভি, নগদ টাকা ও রীনার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ‘ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কথিত স্বামী দুলাল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ