৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ভৈরবে সজিব হত্যা মামলায় একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 456 Time View

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ডকইয়ার্ড ব্যবসায়ী সজিব হত্যা মামলায় সোহাগ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ মঙ্গলবার ভোরে ভৈরব থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নরসিংদীর ভেলানগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে ভৈরব থানায় এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আল আমিন হোসাইন এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, গ্রেপ্তারকৃত সোহাগ একাধিক ডাকাতি মামলার আসামি। সে স্বীকার করেছে যে, গত শনিবার রাতে তারা ৫ জন মিলে কালিকাপ্রসাদে একটি দোকানে চুরি করার পরিকল্পনা করছিলো।

এসময় তারা বিসিক শিল্পনগরীর সামনে জাল ফেলে সজিবের গতি রোধ করে ও চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে জাল দিয়ে গলায় পেচিঁয়ে সজিবকে হত্যা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, একটি মোবাইল ফোন ও নগদ ৮শ টাকা উদ্ধার করা হয়েছে, অন্য একটি ফোন উদ্ধারসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে । এ সময় সংবাদ সম্মেলনে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম ও পরিদর্শক তদন্ত শাহআলম মোল্লা সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ