
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৬ শতাধিক গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ (১৭জুলাই) বৃহস্পতিবার ভৈরব শহরের পৌর মাতৃসদনে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতাল মেডিসিন বিশেষজ্ঞ, ঘাটাইল সেনানিবাসের সামরিক হাসপাতালের চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দেন।
ক্যাম্পেইনে প্রায় ৬ শতাধিক রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় এবং ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
জানাযায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র সার্বিক ব্যবস্থাপনায় ও পৌরসভা যৌথভাবে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আগামীতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
উক্ত মেডিকেল কম্পেইন পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের উর্ধতন সেনা কর্মকর্তা, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা কিশোর কুমার ধর, পৌর সচিব মো: ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে আজকে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে ঔষধ ও চশমা দেয়া হয়েছে।
এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সকলের সম্মেলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। আগামীতেও এধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।