২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৫৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ভৈরবে হাতি দিয়ে চাঁদাবাজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩,
  • 472 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়ক, মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিশালদেহী হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদাবাজি করে আসছে কতিপয় এক ব্যক্তি।
ভৈরব বাজরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অলিগলিতে হাতি নিয়ে ঘুরে চাঁদ তোলার ফলে ভয়ে রাস্তা থেকে সরে যাচ্ছে শিক্ষার্থী ও পথচারীরা।

আর হাতির ভয়ে বাধ্য হয়ে হাতিকে চাঁদা দিতে হয় বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীদের। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের পণ্য নষ্ট বা ক্ষতি হওয়ার ভয়ে টাকা গুঁজিয়ে দেন হাতির শুঁড়ে।

সরেজমিনে দেখা যায়, হাতির মালিক হাতির পিঠে চুপ করে বসে থাকেন। প্রশিক্ষিত হাতিটি মালিকের ইশারায় এক দোকান থেকে আরেক দোকানে যায়। দোকানিদের কাছ থেকে সর্বনিম্ন ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত হাতির শুঁড়ের মাধ্যমে টাকা নিচ্ছে। টাকা না দেয়া পর্যন্ত হাতি দোকানের সামনে থেকে সরে না।

শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিলেই মালিকের নিকট ওই টাকা দিয়ে স্থান ত্যাগ করছে। টাকা না পেলে প্রশিক্ষিত এই হাতিটি ক্ষুব্ধ হয়ে উচ্চ স্বরে হুংকার ছাড়ে।

অনেকে আবার খুশি হয়ে হাতির শুঁড়ে দশ টাকা বিশ টাকা গুঁজে দিচ্ছে। সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের পথরোধ করেও টাকা নিতে দেখাগেছে হাতিকে।

কিছুদিন পরপরই হাতি নিয়ে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করার কারণে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ হয়ে যানযটের সৃষ্টি হয়। এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী সবুজ মিয়া জানান, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছে বিশালদেহী হাতি। চাঁদা না দিলে দোকান ছাড়ছে না হাতি। তাই বাধ্য হয়েই টাকা দিতে হয়। কিছু দিন পরপরই হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে। রাস্তায় হাতি নামলেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

হাতির মাহুত মুহিত জানান, হাতির ভরণপোষণের জন্য খুশি হয়েই অনেকে টাকা দেয়। কাউকে জোর করে টাকা নেওয়া হয় না। খুশি হয়ে দিলেই শুধু টাকা নেয়। কেউ দিতে না চাইলে জোর করি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, হাতি দিয়ে চাঁদা তোলা বন্যপ্রাণী আইনে যেমন নিষেধ, তেমনি প্রচলিত আইনেও নিষেধ। কেউ যদি বন্যপ্রাণী দিয়ে চাঁদাবাজি করে আমার কাছে অভিযোগ আসলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ