২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

ভৈরবে ১০ আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩,
  • 272 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জসিমের নেতৃত্বে ১০ আওয়ামীলীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আজ বুধবার বিকেল ৫টায় শহরে কমলপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় বিএনপির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে ১০ আওয়ামী লীগ নেতাকর্মীকে বরণ করে নেয়া হয়। যোগদানকারী অন্যান্য নেতাকর্মীরা নতুন হলেন মো: হেলাল মিয়া, বিল্লাল মিয়া, লিটন মিয়া, শাহ হোসেন, সুমন মিয়া, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, জুয়েল মিয়া ও সাইমন।

আগামীকাল ২১ সেপ্টেম্বর, কেন্দ্রীয় বিএনপির ১দফা কর্মসূচির ভৈরব থেকে সিলেট অভিমুখে তারুণ্যের রোড মার্চের একদিন আগে ভৈরবের দশ নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘটনাটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল জানান, জসিম বিএনপিতে যোগদান করেছে শুনেছি। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত দুই মাস আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে স্বেচ্ছাসেবকলীগে তার কোন পদ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ