২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

ভৈরবে ১২ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৯, ২০২৩,
  • 685 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ১২ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন। আজ রবিবার (৯ জুলাই) দুপুরে ভৈরব বাজারের গ্রীণ ফার্মেসীতে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ ৩ হাজার ৭৪০ বক্স ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. ইকবাল হোসেন এবং কিশোরগঞ্জ জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু।

পরে ওইসব ভেজাল ও নকল ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির সালেক রহমানসহ ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষা করে, আবার কিছু ভেজাল ওষুধ মানুষের জীবন ধ্বংস করে। তাই সরকার নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসীর ওষুধ জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ বলেন, সারাদেশে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সরকার নিষিদ্ধ ভেজাল, নকল ও মেয়াদোর্ত্তীণ ওষুধ অপসারণে গ্রীণ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৪০ বক্স ওষুধ জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ