২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

মনোহরদীতে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে চেয়ারম্যানের হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩,
  • 331 Time View

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ করায় এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মনোহরদী থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই ইউপি সদস্য। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। একই অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, নরসিংদী জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউছার রশিদ বিপ্লবের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ মহসীন কবির।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুর কার্যালয়ে আসেন। সেখানে ইউপি চেয়ারম্যান কাউছার রশিদ বিপ্লবের বিভিন্ন অনিয়মের বিষয়ে আলোচনা হয়। বিষয়টি জানতে পেরে ঐদিন রাতেই চেয়ারম্যান বিপ্লব তার দলবল মেম্বার সৈয়দ মহসীন কবীরের বাড়ীতে গিয়ে খুঁজতে থাকেন। এসময় তাকে না পেয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মোস্তফা মিয়ার কার্যালয়ে যান। সেখানেও কাউকে না পেয়ে সৈয়দ মহসীন কবীরের নাম উল্লেখ করে অশ্লীল ভাষায় গালাগাল করেন চেয়ারম্যান বিপ্লব। এসময় প্রকাশ্যে মহসীনসহ অন্যান্য মেম্বারদেরকে মেরে অচল করে দেওয়াসহ হত্যার হুমকী দেন তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য সৈয়দ মহসীন কবীর বলেন, ‘চেয়ারম্যান বিপ্লব একজন দূর্নীতিবাজ এবং লোভী ব্যক্তি। তিনি ভিজিডি, ভিজিএফ কার্ডে অনিয়ম এবং ব্যাপক আর্থিক দূর্নীতি করে আসছে। তার এসব অনিয়মের প্রতিবাদ করায় আমাকে বিভিন্নভাবে হুকমী দিচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি। যে কোন সময় চেয়ারম্যান তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলতে পারে।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বিপ্লব বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে,তা মিথ্যা বানোয়াট।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ