২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে অবৈধ ইটভাটায় অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 112 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় কাচিকাটা ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারার্স (কেবিএম) নামে একটি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুইজনকে আলাদা মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, কাচিকাটা ইউনিয়নের গৌরীভাঙ্গা গ্রামে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা করছিলেন মতমতাজ উদ্দিন সরকার সুরুজ নামে এক ব্যক্তি।

ফসলের জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে ভাটা পরিচালনা করে আসছিলেন তিনি। ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।

কিন্তু জরিমানা করা ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই। ফলে সেখানে অভিযান চালিয়ে ভ্যাকু দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। এরপর ভাটা মালিককে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় । তাছাড়া ভাটার ব্যবস্থাপক অরুন চক্রবর্তীকে ৫ দিন এবং কর্মচারী আব্দুল্লাহকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এর আগে বড়চাপা পূর্বপাড়ায় কৃষি জমি থেকে মাটি কাটায় দুজনকে দুইদিনের কারাদণ্ড এবং দৌলতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের এক মাটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাছাড়া লেবুতলা এবং হাতিরদিয়া এলাকা থেকে দুটি এক্সকাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী বিচারক মারুফ দস্তগীর বলেন, অবৈধ কোনও ইটভাটা চালানোর সুযোগ নেই। পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ