৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মনোহরদীতে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 162 Time View

নরসিংদীর মনোহরদীতে অহিদুজ্জামান (৬০) নামে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদুজ্জামান একই গ্রামের আব্দুল গফুর মৌলভীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে পারভীন নামে এক নারী বাড়ির অদূরে গাছ থেকে লটকান সংগ্রহ করতে যান। এসময় তিনি ওই গাছের নিচে উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে লোকজন ডাকেন। পরে স্থানীয়রা এসে মনোহরদী থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করেন।

নিহত অহিদুজ্জামানের ছেলে মো. জাহিদুল ইসলাম বলেন, আমার বাবা দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধার আগে খবর পেয়ে জুতা এবং কাপড়চোপড় দেখে বাবার লাশ হিসেবে সনাক্ত করা গেছে।

তিনি কারও সঙ্গে কখনো কোন ঝগরায় জড়াননি। কেউ হত্যা করেছে কিনা আমাদের জানা নেই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, মরদেহের মুখমণ্ডল বিকৃত রয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪দিন আগে তার মৃত্যু হয়েছে। এলাকার লোকজন লাশটি ওই গ্রামের অহিদুজ্জামানের বলে সনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ