৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪,
  • 174 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ শুক্রবার সকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সাতশ মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, চাল, তেল ও ডাল। এছাড়াও আনসার-ভিডিপি এবং গ্রাম পুলিশদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কাশেম ভূইয়া (পিপিএম), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ইতিমধ্যেই সারা দেশে প্রান্তিক জনগণের মাঝে আওয়ামী লীগ সরকারের ঈদ উপহার জেলা প্রশাসক, ইউএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি প্রতিটা ধর্মীয় উৎসবে আমি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। আপনারাই আমার পরিবার। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি। আমি আমার দুই উপজেলার জনগণের মুখের হাসির মাঝেই ঈদের আনন্দ খুঁজি।

এছাড়াও গণমাধ্যম কর্মীরা নির্বাচনকালীন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ