২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই,আটক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩,
  • 136 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামের মৃত-আবু তাহেরের ছেলে মো.সোহাগ মিয়া (২১),একই ইউনিয়নের উত্তর নারান্দী গ্রামের আ.কাদিরের ছেলে শেখ ফরিদ ও ছোট শুকুন্দীর মাসুদ মিয়া।
অটোরিকশা চালক হযরত আলী (৫০) একই ইউনিয়নের গন্ডারদিয়া গ্রামের মৃত-আলিমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা ভাড়া করেন শেখ ফরিদসহ আটকৃত ছিনতাইকারী।
অটোরিকশাটি নারান্দী বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছিলে চার ছিনতাইকারী চালককে মারধর শুরু করেন। চালককে দেশীয় অস্ত্র ছুরি দিয়ে পিঠে এবং বুকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে থানায় খবর দেন। পরে পুলিশ পরদিন মঙ্গলবার অভিযান চালিয়ে প্বার্শবর্তী থানা শিবপুর থেকে ছিনতাইকারীদের আটক করে এবং তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করে, আটককৃত তিন আসামিকে ঐদিনই আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামি নুরুল হককে আটকের জন্য অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ