৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মনোহরদীতে ছয়জন হাফেজাকে স্বর্ণপদক প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩,
  • 376 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ছয়জন কোরআনে হাফেজাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে মনোহরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন উম্মুল কুরা আদর্শ মহিলা মাদরাসা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদরাসার হিফজুল কোরআন বিভাগ থেকে হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজারা হলেন হাফসা, সায়মা, সুমাইয়া, নাজিয়া নৌশিন, তাবাসসুম তোবা আঁখি এবং হানান। এসময় প্রত্যেক হাফেজাকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে নতুন ছাত্রীদেরকে হেফজ সবক দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুস সোবহান মো. আলী এবং মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন মাঝি, চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কোরআনে হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেয়া সত্যিই প্রশংসনীয় কাজ। এ জন্য উম্মুল কুরা আদর্শ মহিলা মাদরাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে করে অন্যরা উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ