২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৩৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

মনোহরদীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 445 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ডোবার পানিতে পড়ে আব্দুল্লাহ (৩) নামের এক শিশু মারা গেছে। আজ রবিবার (২৪, মার্চ) সকাল ১১টার দিকে শুকুন্দী ভিটিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

শিশুটির পরিবারের লোকজন জানান, ১০ টার দিকে খাবার খেয়ে খেলাধুলা করতে ঘরের বাইরে বের হয় আব্দুল্লাহ। ওই সময় বাড়ির লোকজন কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটির সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডুবাতে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ