২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে নির্মাণ কাজ শেষ না হতেই ধসে পড়ল সিঁড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 381 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে পুকুরের গাইড ওয়াল ও সিঁড়ি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ না হতেই পুকুরের সিঁড়ি ধসে পড়েছে।

আজ শনিবার সকালে সাটারিং খোলার সময় সিঁড়ি ভেঙ্গে মাটি পড়ে যায়। নির্মাণ কাজে ত্রুটি এবং অনিয়ম-দুর্নীতির কারণে এই অবস্থা হয়েছে বলে স্থানীয়রা জানান।

এলজিইডি বিভাগ ও স্থানীয়রা জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অর্থায়নে চরমান্দালীয়া ইউনিয়নের বেগালতা বাড়ী জামে মসজিদের পুকুরের গাইড ওয়াল ও একটি পাকা সিঁড়ি নির্মান কাজের দরপত্র আহবান করা হয়।

প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ এ সিঁড়ি ও গাইড ওয়ালের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৪ লাখ ৭০ হাজার টাকা। ওই নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স দুর্জয় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এলাকাবাসী জানান, শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে শ্রমিকরা সিঁড়ির শাটারিং খুলতে যান। কয়েকটি কাঠ খোলার পর সিঁড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। তবে কেউ আহত হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম এবং নিম্নমানের মালামাল ব্যবহার করায় তা ভেঙ্গে পড়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দূর্জয় এন্টারপ্রাইজের সত্বাধিকারী আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, কাজে কোন অনিয়ম করা হয়নি। সিঁড়িটি মাত্র পাঁচদিন আগে ঢালাই দেওয়া হয়েছে। আমাদের অনুমতি ছাড়া শ্রমিকরা শাটারিং খুলে ফেলছে। এজন্য তা ভেঙ্গে গেছে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, বিয়টি জানতে পেরেছি। ঢালাই দেওয়ার ২৮ দিন পর সাটারিং খোলার নিয়ম রয়েছে। ঠিকাদারের শ্রমিকরা নির্ধারিত সময়ের আগে সাটারিং খুলে ফেলায় তা ভেঙে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ