২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 279 Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ও দৌলতপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার উপজেলার হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ মাহমুদ খান বাহালুল।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের মনোহরদী উপজেলা শাখার আহবায়ক নূরে আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নরসিংদী জেলা শাখার সভাপতি মো. মাজাহারুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রহিম ও রফিকুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে একদুয়ারিয়া ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসকাত ফারজানা, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম ও সাংগঠনিক সম্পাদক শিমুলী আক্তার নিপা।

দৌলতপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক আছমা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক ইতি ভৌমিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ