২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

মনোহরদীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 434 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে পাঁচ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ইতি টিম বাংলাদেশ নামে একটি সংগঠন।

আজ শুক্রবার চকতাতারদী বেগম নুরজাহান হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা সেবা দিয়েছেন। তাছাড়া মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় তিনশ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সেবা গ্রহণকারীরা জানান, হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য যাতায়াত সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া মফস্বল এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক তেমন পাওয়া যায় না। আজকে আমাদের বাড়ির পাশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে আমাদের উপকার হয়েছে।

ইতি টিম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জাহিদ হাসান বলেন, আমার সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজনে মানুষের সঠিক সেবা নিশ্চিত করাই ছিল আমার উদ্দেশ্য। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ