২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে বজ্রপাতে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 395 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতপুর ইউনিয়নের পূর্ব পাতরদিয়া ঈদগাহ মাঠে তিনি মারা যান।
নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন। দুইমাস আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন।
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন রায়হান।

বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সবাই মাটিতে লুটিয়ে পড়ে।

কিছুক্ষণ পর বাকিরা সুস্থ হয়ে উঠলেও রায়হান উঠেনি। পরে তাদের ডাকে আশপাশের লোকজন এসে রায়হানকে মৃত অবস্থায় পান

স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রায়হানের বাবা বাদল মিয়ার।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বজ্রপাতে নিহত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ