২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে বজ্রপাতে ১জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৩০, ২০২৩,
  • 444 Time View

নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাহিন মিয়া (১৪) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। মাহিন উপজেলার বড়চাপা ইউনিয়নের ভয়াসন গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র ছিল।তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাহিনের মামা রফিকুল ইসলাম জানান, মাহিন মাছ ধরতে বিলের মধ্যে যায়। মাছ ধরতে পানিতে নামার পূর্ব মুহুর্তেই বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই তাকে এখান থেকে উদ্বার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.ফরিদ উদ্দিন জানান, বজ্রপাতে এক জনের মৃত্যু খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ