২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

মনোহরদীতে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩,
  • 312 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলার উত্তর চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.মাহফুজ উদ্দিন ভূইয়া বলেন,এ উপজেলাতে ৩৫হাজার ছাগল- ভেড়া রয়েছে।প্রথম ধাপে ভাইরাসজনিত সংক্রামক রোগ পিপিআর নির্মূলে আজ ৩০শে সেপ্টেম্বর থেকে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪হাজার ৫শত ছাগল-ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে।বাকি ২০হাজার ৫শত ছাগল-ভেড়াকে পরবর্তীতে টিকা দেওয়া হবে বলে তিনি জানান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু,চালাকচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ