২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১২| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

মনোহরদীতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩,
  • 290 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। গত রবিবার সকাল থেকে বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের প্রেমিক হিমেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। হিমেল ওই গ্রামের পাসু মিয়ার ছেলে। ঘটনার পর প্রেমিক হিমেল বাড়ি থেকে পালিয়েছেন।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই তরুণী জানান, ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে হিমেল মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায়।

গত শনিবার হিমেল জানায়, পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ের করানোর আলোচনা চলছে। তার কথায় গত রবিবার সকালে এই বাড়িতে আসার পর হিমেল পালিয়ে যায়। পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই তরুণী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তরুণী।

তরুণীর বাবা জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিবেশী হিমেল মিয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। গত রবিবার দুপুরে জানতে পারি হিমেলের বাড়িতে অবস্থান করছে আমার মেয়ে।

পরে ওই বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কের কথা জানতে পারি। হিমেলকে জিজ্ঞেস করলে সে সম্পর্ক অস্বীকার করে। তাছাড়া আমাকে মারপিট করারও হুমকী দেয়। পরে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এদিকে পলাতক থাকায় এ নিয়ে হিমেলের মন্তব্য পাওয়া যায়নি। তবে হিমেলের বাবা পাসু মিয়া বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনা জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ