২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩,
  • 281 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে পীরপুর বীর মুক্তিযুদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি কল্যান ট্রাস্টের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় খিদিরপুর ইউনিয়নের ৮০ জন মুক্তিযুদ্ধাকে শীতের শাল উপহার দেওয়া হয়।

বীর মুক্তিযুদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ঢাকার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী প্রকাশনীর সত্বাধীকারী বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি। এছাড়াও উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ন.ম মোস্তফা, মোখলেছুর রহমান প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের কথা স্মরণ করে ইকবাল হোসাইন বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। অনেক রক্তের বিনিময়ে এ বিজয়। আমাদের সবার দায়িত্ব আছে এ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। আমরা কীভাবে সামনে এগোব, সেটি ভাবতে হবে। মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের দায়িত্ব। নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে গর্ব অনুভব করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ