২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

মনোহরদীতে ব্রীজ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১০, ২০২৩,
  • 522 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নে চালাকচর হতে শিমুলতলী রাস্তায় নির্মিত ব্রীজটি ভেঙে পড়ে উপজেলার কয়েকটি ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।প্রতিদিন এ সড়কে শতাধিক সিএনজি, ব্যাটারীচালিত রিকসা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে।ব্রীজটি ভেঙে যাওয়ায় এসব যানবাহন চালকের আয় বন্দ হয়ে গেছে।এছাড়াও শিক্ষা প্রতিষ্টান ও কয়েকটি বাজারের কয়েক হাজার শিক্ষার্থী ও পথচারী নিয়মিত চলাচল করত এ ব্রীজ দিয়ে। ব্রীজটি ভেঙে পড়ায় চলাচলকারী পথচারীদের পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত (২মে) ভেঙে পড়া ব্রীজটি ৩০ বছরের পুরনো।সি.বি.এফ ও বি.বি এফ ব্রিকফিল্ডের অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক চলাচলের কারণে ব্রীজটির এমন অবস্থা হয়েছে।স্থানীয়দের অভিযোগ এই পুরনো ব্রিজের উপর দিয়েই সি.বি.এফ ও বি.বি এফ ব্রিকফিল্ডের যাবতীয় কাচামাল সরবরাহ হয়ে থাকে।এলাকার লোকজন বিভিন্ন সময় বাধা দিলে ও কোন প্রকার কাজে আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে বড়চাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সুলতান উদ্দীন বলেন, ব্রীজটি ভেঙে পড়ার পর আমি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আকারে পুননির্মাণের আবেদন জানিয়েছি।আশা করছি দ্রুতততার সহীত এর একটা সমাধান হবে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলাম জানান,খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম স্যার ও আমি পরিদর্শনে গিয়েছিলাম।যেহতেু ব্রীজটি সম্পূর্ণরুপে ভেগে গেছে, এটা আর সংস্কার করার কোন সুযোগ নাই ।ব্রীজটি নির্মাণ করার জন্য উর্ধ্বোতন কর্তৃপক্ষের কাছে অবহতি করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ