২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:১১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

মনোহরদীতে মসজিদের মুয়াজ্জিনকে বাই-সাইকেল দিলেন ওসি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২১, ২০২৩,
  • 367 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন মাওলানা সোহাগ মিয়াকে একটি বাই-সাইকেল উপহার দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন। গতকাল রবিবার বিকেলে যাতায়াতের সুবিধার্থে এ বাই-সাইকেলটি উপহার দেন তিনি।

জানা যায়, মাওলানা সোহাগ মিয়া উপজেলার কোনাপাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে। তিনি মনোহরদী উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে বাড়ি থেকে পায়ে হেঁটে আসেন তিনি। এতে তাঁর অনেক কষ্ট হতো।

আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় সাইকেল কিনতে পারছিলেন না। মুয়াজ্জিনের এই কষ্টের কথা জানতে পেরে একটি বাই সাইকেল কিনে আনেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন। পরে মুয়াজ্জিনকে খবর দিয়ে থানায় এনে সাইকেলটি উপহার দেন তিনি।

ওসির এমন মানবিক কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। এছাড়াও তাঁকে বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে।

সাইকেল উপহার পেয়ে মোয়াজ্জিন সোহাগ মিয়া বলেন, এই সাইকেলটি পেয়ে আমার খুব উপকার হয়েছে। আমাদের থানার ওসি স্যারের প্রতি আমার দোয়া থাকবে উনি যেন সব সময় এরকম ভালো কাজ করতে পারেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, গত শুক্রবার মডেল মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে মুয়াজ্জিন সোহাগ মিয়ার সাথে পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে মসজিদে তাঁর যাতায়াতে কষ্টের কথা জানতে পারি। পরে বাজার থেকে একটি বাই-সাইকেল কিনে তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ