২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৪২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৯, ২০২৩,
  • 285 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি,  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়া, সমবায় কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিম বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ