২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:১৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩,
  • 338 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুছ ছাত্তারকে হত্যার হুমকী ও তাঁর ছেলেকে হত্যা চেষ্টা ঘটনার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে বড়চাপা ইউনিয়নের পাইকান স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় তারা মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ও তাঁর ছেলেকে নির্যাতনকারী সকলকে গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদল মিয়া, সাইফুল, তরিকুল, মাসুম, সৈয়দা বানু এবং শিখা আক্তারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারা অহেতুক মামলা দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছে।

এসব বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে দেন দরবারের ফায়সালা আমাদের অনুকুলে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের ছেলে কবির হোসেন ব্যাংক থেকে ৭৬ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

এসময় প্রতিপক্ষরা কবির হোসেনের মোটরসাইকেল আটকিয়ে ব্যাপক মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ঐদিন রাতেই কবির হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ