২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪৫| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মনোহরদীতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, জুলাই ১, ২০২৪,
  • 180 Time View

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ দস্তেগীরের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়।

এসময় সঙ্গে ছিলেন চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন ভূঞা, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মাসুদ মিয়া।

জানা যায়, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মাধুপুর গ্রামের মো. সুরুজ মিয়া ও আব্দুল হান্নান নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি ১২ শতাংশ জমি দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।

তাদেরকে বারবার নোটিশ করা সত্ত্বেও সরকারি জমি থেকে একটি বাউন্ডারি ওয়াল ও সেমি পাকা ঘর  সরিয়ে না নেওয়ায় তা ভেঙে ফেলে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানায়, দখলকৃত জমি মাধুপুর কাচারি ঈদগাঁ মাঠের জায়গা। মো.সুরুজ মিয়া ও আব্দুল হান্নান জোর পূর্বক দখল করে তারা এই জমিতে স্থাপনা করে বসবাস করে আসছিলেন। আজ তা উপজেলা প্রশাসনের মাধ্যমে দখলমুক্ত হওয়ায় গ্রামের সবাই আনন্দিত।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর বলেন, বারবার নোটিশ করার পরও বেদখলীয় সরকারি জমি থেকে স্থাপনা না সরায়নি। পরে ইউএনও’র নির্দেশে অভিযান পরিচালনার মাধ্যমে তা দখলমুক্ত করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ