২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩,
  • 242 Time View

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন মনোহরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ শনিবার দুপুরে নারান্দী-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে মো. জয়নুল আবেদীন বলেন, মনোহরদী- বেলাব উপজেলায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে সু-সংগঠিত করতে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছি। আমি সবসময় দলকে কুক্ষিগত না করে বড় করার চেষ্ঠা করেছি। আসন্ন সংসদ নির্বাচনে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করি । আশা করি আগামী নির্বাচনে দল আমার কাজের মুল্যয়ন করবেন। সংসদ সদস্য হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মো. জাকির হোসেন, নরসিংদী জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ