২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:০৪| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরদীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩,
  • 348 Time View

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে শরীফ হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ মে) মধ্যরাতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তাকে পার্শবর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটিও উদ্বার করা হয়।

পুলিশ জানায়, এক ছাত্রীর টিকটক আইডির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে গত সোমবার (১৫ মে) বিকেলে শাকিলের ছুরিকাঘাতে আহত হন মো. শরীফ মিয়া। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। নিহত মো. শরীফ মিয়া উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় গত মঙ্গলবার শাকিলসহ ছয়জনকে আসামি করে নিহত শরীফের বাবা একটি হত্যা মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার কবিরের বাজার এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি তার বাড়ির পার্শ্বের একটি পুকুর থেকে উদ্বার করা হয়। শাকিল জানায়, হত্যাকান্ডে সময় এই চাকুটিই সে ব্যবহার করে এবং ঘটনার পর পুকুরে ফেলে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, শরীফ হত্যা মামলার প্রধান আসামী শাকিলকে গ্রেফতার করা হয়েছে।বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ