২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীর একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের ওষুধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪,
  • 424 Time View

নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ওষুধের মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন বড়ি, স্যালাইন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট।

গতকাল বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের ক্লিনিক সংলগ্ন মোস্তফার বাড়ি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব ওই বাড়িতে গিয়ে চার কার্টুন ওষুধ দেখতে পান। পরে ওই বাড়ি থেকে উদ্ধার করা ওষুধের কার্টনগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডোমনমারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রোজি আক্তার ও স্বাস্থ্য সহকারী জেসমিন আক্তার মুক্তা ক্লিনিকের ওষুধ মজুত করে তা বাইরে বিক্রি করতেন।

দীর্ঘদিন ধরে এসব বিনামূল্যের ওষুধ জনসাধারণের কাছে বিতরণ না করে বিক্রি করে আসছেন। এই ওষুধগুলোও বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্য ওই বাড়িতে রেখেছেন।

সিএইচসিপি রোজি আক্তার বলেন, ওষুধগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়নি। বৃষ্টির দিন গাড়ির চালক হাসপাতাল থেকে ওষুধ এনে ওই বাড়িতে রেখেছেন। সময় না পাওয়ায় সেগুলো ক্লিনিকে আনা হয়নি।

খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে এক বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি কার্যালয়ে এসব ওষুধ রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ