২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩০| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

মাধবদীতে ছোট ভাইয়ের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩,
  • 140 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে পূর্ব শত্রুতার জের ধরে সহোদর ছোট ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের নওপাড়া কুয়েতি মসজিদ সংলগ্ন এলাকার আলমাছ মিয়ার ছেলে আসাদের বাড়িতে এঘটনা ঘটে।

হামলাকারীরা বাড়ির দেয়াল, দরজা ও জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা (৪৫), ছেলে জাবেদ (১৮) বৃদ্ধ বাবা আলমাছ মিয়াকে (৭২) মারধর করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে জমি বিক্রির ১০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।

অভিযুক্তরা হলেন আসাদ মিয়ার বড় ভাই মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীর ছেলে আয়নুল হক (২৫), আজিজুল (২৮), টুক্কা মিয়ার ছেলে নবী (৩০) ও লোকমান হোসেনের পালিত পুত্র আলমগীরসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ২-৩ জন।

ঘটনার সময় উপায়ন্তর না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী আসাদ মিয়া ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে পরদিন আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে পুনরায় বাদী আসাদ মিয়ার বোনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাদীর বোনকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তার ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলিল পত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আসাদ মিয়া বলেন, কিছুদিন পূর্বে আমি আমার জমি বিক্রি করে টাকা পাই। পরে একই এলাকার লোকমান হোসেনের পালিত পুত্র আলমগীর আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

আমি তাকে টাকা না দেওয়ায় উল্লেখিত লোকজন ধাঁরালো দেশীয় অস্ত্র, লোহার কুড়াল, লোহার পাইপ, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে বাড়ির দেয়াল, দরজা জানালা ভেঙ্গে ঘরে ঢুকে জমি বিক্রির ১০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আমি তাদের পাঁচজনের নামে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে আজ ভোরে আমার বোনের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে তার বাড়িঘরে লুটপাট করে। বর্তমানে আমার বোন নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি আরো বলেন, গতকাল অভিযোগের পর থানা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আজকের এ ঘটনা ঘটতো না । বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তারা আবারও হামলা করতে পারে তাই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নুরালাপুর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এঘটনায় মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ও জানান তিনি।

মাধবদী থানার এসআই রিফাত বলেন, ৯৯৯ কল করে ভুক্তভোগী আসাদ মিয়ার পরিবার পুলিশের সহায়তা চাইলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। কিন্তু ততক্ষণে বিবাদীরা পালিয়ে যায়। পরে আসাদ মিয়াকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিলে রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ