২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মাধবদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩,
  • 324 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে মাধবদীতে সানিয়া (১৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে ডৌকাদী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাতক স্বামী সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সোহাগ ডৌকাদী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সানিয়া একই গ্রামের শফিউল্লাহর মেয়ে।

রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহরের জেরে আজ বিকেলে সোহাগ তার স্ত্রী সানিয়াকে মারধর করে। এতে সানিয়া গুরুতর আহত হলেও কোন চিকিৎসা দেওয়া হয়নি। সন্ধার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আক্তারুজ্জামান বলেন, সোহাগ ও সানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দেড় বছর আগে দুজন পালিয়ে বিয়ে করে। তাদের সংসারে তিনমাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ