৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৯| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩,
  • 368 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক বেসরকারী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

নরসিংদী পৌরসভার সামনে বিকাল ৪টা থেকে ঘন্টাকাল ব্যাপী জেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা।

নরসিংদী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা রঞ্জিত দেবনাথ, জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক হলধর দাস, জেলা নেতা দেবপ্রসাদ সাহা, সদর শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ শাহ ফকির, সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য, আলী মোবারক, রাশেদুল হক, দিলীপ সাহা, মিজানুর রহমান, শামীমা আফরোজ প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার বার বার অঙ্গীকার করেও বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের ন্যয় সংগত দাবী পূরণ করছে না। শতকরা ৯৯ ভাগ শিক্ষক বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা বিস্তারের মাধ্যমে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

কিন্তু সরকার এই শিক্ষকদের ন্যায় সংগত দাবী পূরণ করছে না। দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১১ জুলাই থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বেসরকারী মাধ্যমিক শিক্ষকগণ অবস্থান ধর্মঘট পালন করবে বলেও জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ