২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মার্সেল ফ্রিজ কিনে বিজয়ীকে লাখ টাকার পুরস্কার তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 272 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ফ্রিজ কিনে মার্সেল পণ্য বিজয়ী রফিকুল ইসলামের হাতে এক লাখ টাকার ঘরভর্তি ক্যাশ ভাউচার পুরস্কার তুলে দিয়েছেন মার্সেল গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালির মোড় এলাকায় জামান ইলেকট্রনিক্স এ উপস্থিত হয়ে তিনি এই পুরস্কার গুলো তুলে দেন।

পুরস্কার বিজয়ী রফিকুল ইসলাম জানান, জামান ইলেকট্রনিক্স থেকে ৪০ হাজার টাকায় মার্সেল ফ্রিজ কিনে এক লক্ষ টাকার ভাউচার উপহার পাব এটা স্বপ্নে ভাবতে পারিনি। দেশের এত বড় চিত্রনায়ক আমিন খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে খুবই ভালো লাগছে।

মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান জানান, ত্রিশাল এসে সবার আতিয়েথতা খুবই ভালো লাগছে। সকলকে গুণগত মান ও দেশীয় পন্য হিসেবে মার্সেলে পন্য ব্যবহার করার আহবান জানাই। দেশীয় পন্য ব্যবহারে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও সুদূর প্রসারী হবে।

এসময় উপস্থিত ছিলেন মার্সেল গ্রুপের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, মার্সেল নর্থ এর বিভাগীয় প্রধান মোঃ কুদরত-এ-খোদা(সাফওয়ান), এরিয়ার ম্যানেজার মোঃ আমির হোসেন, প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা, স্থানীয় বালিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদি জামান লিজন, সাংবাদিক রাকিবুল হাসান সুমন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ