২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 267 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার পরিবার।

‘সুবোধ (একটি বই পড়া কর্মসূচী) পাঠে জ্ঞান পাঠে মুক্তি, বই পড়াই সৎ যুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ১০০ পাঠককে অনুপ্রেরণা স্বরূপ দিয়েছেন বিশেষ পুরস্কার।

তারা সুবোধ পাঠক তৈরির প্রথম কাজ হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস (লেখক মুহম্মদ জাফর ইকবাল) নামে ২৩ পৃষ্ঠার তথ্যবহুল বইটি নির্বাচন করেছে।

সুবোধ কর্মসূচীর আওতায় যা তারা ইতোমধ্যে উপজেলার তিনটি স্কুলের প্রায় ১০০ জনকে পড়াতে সক্ষম হয়েছে। পুরস্কার বিতরণীতে সংগঠন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আসফি, সাইম মন্ডল এবং উপদেষ্টা মোক্ষপুর উচ্চ বিদ্যুালয়ের শিক্ষক আমিরুল ইসলাম।

স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের সহপ্রতিষ্ঠাতা খালিদ হাসান শান্ত বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস-বই পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় এ পর্যন্ত প্রায় ১০০ জন পাঠককে বইটি সরাসরি পড়িয়েছি আমরা।

সোস্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে শিক্ষার্থীরা বলতে পারে না, ভূল উত্তর দেয়। তাই আমরা ‘স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার, ময়মনসিংহ’ চেয়েছি নতুন প্রজন্ম জেনো মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নির্ভূলভাবে জানতে পারে। আমরা বিশ্বাস করি, দেশের ইতিহাস জানলে জাতি তার দেশকে ভালোবাসবে।’

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ের উপর আমাদের বই পড়ানোর এই উদ্যোগ সবসময় চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ