৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্ররের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে- ফরিদা ইয়াসমিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,
  • 313 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট ২০২৩ ) সকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ আসলাম সানি (সিআইপি), বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।

এই সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান, ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো হাসান নিটুল প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্থাপিত জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে সংরক্ষণ করা হয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ফরিদা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্ররের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ