২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মুরাদনগরে এমপি’র পক্ষ থেকে প্রয়াত আ’লীগ নেতার পরিবারকে ৫ লাখ টাকার অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৪, ২০২৩,
  • 378 Time View

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

শনিবার উপজেলার গকুলনগড় গ্রামের বাড়িতে প্রয়াত আবুল কালাম আজাদের স্ত্রীর হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এ সময় শিল্পপতি আবুল আয়েছ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ঢাকার একটি হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে গত ৫ মে দিবাগত রাতে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ