২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মেঘনা নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩,
  • 397 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় চলন্ত নৌকা থেকে ছুড়ে দেওয়া ফুটবল ধরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছে আরও দুই কিশোর।

শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে। তিন কিশোর একসঙ্গে মাধবদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রশিক্ষণ নেয়ার কাজ করে।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। নামার আগে সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য নিষেধ করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।

এসময় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা মো. আব্দুল্লাহ (১৬) ও সিয়াম মিয়া (১৫) নামে দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ রয়েছে ইমন মিয়া (১৫)।

খবর পেয়ে মাধবদী মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত নিখোঁজ ইমনের খোঁজ মেলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ