৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মেসির দ্রুততম গোলের দিনে আর্জেন্টিনার জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 431 Time View

ক্রীড়া ডেস্ক 
লিওনেল মেসি ও জার্মান পেজ্জেলার গোলে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। 

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। এবার ক্যাঙারুদের বিপক্ষে প্রীতি ম্যাচেও জালের দেখা পেলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। 

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রেফারির প্রথম বাঁশি বাজার পর দর্শকেরা নড়েচড়ে বসার আগেই ফের গোল উদ্যাপনে দাঁড়িয়ে পড়তে হলো আর্জেন্টাইন সমর্থকদের। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডের মাথায় এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে টানা ৭ ম্যাচে গোল পেলেন ‘এলএমটেন’। ৩৮ মিনিটে বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা গোলের আরেকটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির শিষ্যরা বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে। 

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন পেজ্জেলা। মেসির কর্নার কিক থেকে ৬৮ মিনিটে বল পেয়ে ক্রস করেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেই ক্রসে হেডে বল জালে পাঠান বদলি হিসেবে মাঠে নামা পেজ্জেলা। এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলই ৬ জন করে বদলি খেলোয়াড় নামায়। 

প্রায় ৭ বছর পর চীন সফরে গেছেন মেসি। বেইজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলার পর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপ জয়ের পর নিজেদের মাটিতে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে লিওনেল স্কালোনির দল। দুটিতেই দাপুটে জয় পায় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ