২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:১৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মেসি বার্সেলোনায় ফিরবে, বিশ্বাস গার্ডিওলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১১, ২০২৩,
  • 424 Time View

ক্রীড়া ডেস্ক:
মৌসুমের সময় যত শেষের দিকে আসছে, লিওনেল মেসির নতুন গন্তব্যস্থল নিয়ে তত আলোচনা হচ্ছে। তবে আর্জেন্টাইন অধিনায়কের নতুন ঠিকানা নিয়ে কেউই সঠিক তথ্য দিতে পারছেন না। শুধু গুঞ্জন চলছে।

দুই দিন আগে এক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছিল, সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে মেসির চুক্তি হয়ে গেছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মেসির বাবা হোর্হে মেসি জানান যে, এখনো কোনো ক্লাবের সঙ্গেই লিওর চুক্তি হয়নি। এ খবর ভুয়া।

এতে ফুটবল অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে—মৌসুম শেষে কোথায় যেতে পারেন মেসি? তবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে প্রিয় ক্লাব বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। কাতালান ক্লাবও তাঁকে ফিরে পেতে আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে হলে নিজেকে ছাড় দিতে হবে।

ছাড় দিয়ে প্রিয় ক্লাবে মেসি যাবেন কি না, সেটা মৌসুম শেষে জানা যাবে। তবে পেপ গার্দিওলার বিশ্বাস, তাঁর সাবেক শিষ্য অসম্ভবকে সম্ভব করে আবারও বার্সায় ফিরবেন। বার্সায় ফেরার বিষয়টা সরাসরি না বললেও ইএসপিএনকে আকারে-ইঙ্গিতে এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ।

গার্দিওলা বলেছেন, ‘আমি বার্সেলোনার একজন সমর্থক। ক্যাম্প ন্যুর টিকিট আমার কাছে রয়েছে। আশা করি একদিন তাকে বিদায় জানাতে পারব যেমনটা তার প্রাপ্য। সে সর্বকালের সেরা খেলোয়াড়।’

বার্সেলোনায় মেসির সঙ্গে নিজের যুগলবন্দীর স্মৃতিচারণও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘গত ১২ বছরে বার্সেলোনায় এক অভ্যুত্থান ঘটেছিল, যা তাকে ছাড়া সম্ভব হতো না। শুধু শিরোপার সংখ্যা নিয়ে বলছি না। খেলায় তার সম্পৃক্ততা, সৌন্দর্য, দক্ষতা সবকিছুই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ