২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৫৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১, ২০২৪,
  • 127 Time View

মো. আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় হাসান আলী এবং অজ্ঞাত এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মেহেরপুর আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। নিহত অপর ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসান আলী এবং অপর ব্যক্তি দুটি সাইকেলযোগে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দেন।
সাইকেল-আরোহীদ্বয় মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর আমঝুপির মাঝামাঝি শ্রীরিগাড়ি নামক স্থানে নির্মাণাধীন সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে সিমেন্ট বোঝাই ঢাকা মেট্রো-উ-১২-৩২৫৮ একটি ট্রাক পিছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়ছে। নিহত ব্যক্তি দুজনের দুটি সাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় পথচারীরা ধাওয়া করে স্থানীয় একটি তেল পাম্পের সামনে থেকে সিমেন্ট বোঝায় ট্রাকসহ ট্রাক চালক বাবুল হোসেনকে আটক করে।

বাবুল হোসেন মাগুরা জেলার শালিকা উপজেলার রাইজদাপুর গ্রামের কাসেম আলীর ছেলে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে মর্গে নেন।

নিহত হাসান আলী মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন। খবর পেয়ে তার পিতা সবজি বিক্রেতা লিটন আলী সেখানে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।

হাসানের মরদেহ শনাক্ত করা গেলেও নিহত অপর ব্যক্তির মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় লাশ বিবর্ণ হয়ে গেছে। যে কারণে তাকে কেউ চিনতে পারছেন না। ঘটনাস্থলে দেখা গেছে, মরদেহ দুটির পাশে মাথার মগজ এবং ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে। সাইকেল দুটি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (সুপার) সার্কেল আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ