৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৪| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

মেহেরপুরে জনতা ব্যাংকে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 130 Time View

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হয়ে আগুিকাণ্ড ঘটেছে। আজ রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জনতা ব্যাংকের বড় বাজার শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষতি না হলেও আগুনের ধোঁয়ায় এলাকায় ভিত্তিকর পরিবেশ সৃষ্টি হয়।

জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাংকের নিজস্ব জেনারেটর চালু করা হয়। জেনারেটর চালুর পরপরই জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এসময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত অগ্নি নির্বাপন গ্যাস ব্যবহার করায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে মেহেরপুর ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

অগ্নিকান্ডের সাথে সাথে ধোঁয়ার কুন্ডলী বের হতে থাকে। এসময় ব্যাংকসহ শহর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংক কর্তৃপক্ষের তড়িৎ গতিতে অগ্নি নির্বাপন গ্যাস ব্যবহার করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ